Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, নন্দীগ্রামের সমবায়ে অচলাবস্থা

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে নন্দীগ্রামের মহেশপুর সমবায় সমিতির লেনদেন প্রায় বন্ধের মুখে। বোর্ড গঠন করার এক বছরের মধ্যে পদ্মশিবিরের খেয়োখেয়িতে সমিতিতে অচলাবস্থা তৈরি হয়েছে।

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, নন্দীগ্রামের সমবায়ে অচলাবস্থা
  • ৩০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে নন্দীগ্রামের মহেশপুর সমবায় সমিতির লেনদেন প্রায় বন্ধের মুখে। বোর্ড গঠন করার এক বছরের মধ্যে পদ্মশিবিরের খেয়োখেয়িতে সমিতিতে অচলাবস্থা তৈরি হয়েছে। তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাচ্ছে না। কারণ, সমিতির চার অপারেটরের মধ্যে দুই গোষ্ঠীর দু’জন করে আছেন। টাকা তোলার জন্য অন্তত তিন অপারেটরের সই বাধ্যতামূলক। এই অবস্থায় সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ওই সমিতিতে নগদ আনা যাচ্ছে না। বুধবার ওই সমিতি থেকে টাকা তোলার জন্য অনেক সদস্য ভিড় করেন। তাঁদের দেওয়ার মতো পর্যাপ্ত টাকা ছিল না। সমিতির সদস্যরা বিক্ষোভ দেখানোয় বেলা ১২টায় সমবায়ে তালা ঝুলিয়ে বাড়ি চলে যান ম্যানেজার রামহরি পাত্র। সমবায়ের ম্যানেজার বলেন, সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে সমিতির অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাচ্ছে না। যে কারণে সদস্যদের জমা অর্থ থেকেই টাকা তুলতে আসা সদস্যদের দেওয়া হয়। কিন্তু, চাহিদার তুলনায় সেটা নগন্য। বুধবার মাত্র ৯০ হাজার টাকা জমা পড়েছিল। সেই টাকা কয়েকজনকে দেওয়া হয়। তারপরও অনেকে লাইনে ছিলেন। কিন্তু, টাকা না থাকায় আমি দুপুরে তালা ঝুলিয়ে দিই। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশপুর সমবায় সমিতি একসময় গোটা নন্দীগ্রাম-১ ব্লকের মধ্যে এগিয়ে থাকা একটি সমিতি ছিল। ২০২৪ সালে নভেম্বর মাসে ওই সমিতির পরিচালন কমিটিতে জয়ী হয় বিজেপি। তারপর থেকেই ডামাডোল শুরু।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ