Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপুজোয় দলের নীচুতলার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ বাড়ার শঙ্কা, চিন্তিত বিজেপি

বিজেপির নিচুতলার নেতাকর্মীদের একটি অংশের বিরুদ্ধে লাগাতার তোলাবাজি, দুর্নীতি, মানুষকে ভয় দেখানোর মতো অভিযোগ উঠছে

দুর্গাপুজোয় দলের নীচুতলার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ বাড়ার শঙ্কা, চিন্তিত বিজেপি
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপির নিচুতলার নেতাকর্মীদের একটি অংশের বিরুদ্ধে লাগাতার তোলাবাজি, দুর্নীতি, মানুষকে ভয় দেখানোর মতো অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে দলীয় নেতৃত্বের একটি বড়ো অংশ মনে করছে যে, পুজোর সময় ‘তোলাবাজ’দের এই ‘দাপট’ আরও বৃদ্ধি পেতে পারে। এমন প্রেক্ষাপটে বিশেষত দুর্গাপুজো এবং শারদোৎসবের সময় দলীয় নেতাকর্মীদের একাংশের তোলাবাজি বন্ধে আরও কড়া নজরদারি চালানোর পথে হাঁটছে বিজেপি। এসংক্রান্ত বিষয়ে দিল্লি থেকে এমনকি কঠোর নির্দেশিকাও পাঠানো হচ্ছে রাজ্য বিজেপির কাছে। 

Advertisement

সেখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে, কোনোরকম দুর্নীতিকে যেন প্রশ্রয় না দেওয়া হয়। শুধুমাত্র তাই নয়। রাজ্যের শাসক দলের নেতাকর্মীদের একাংশের আচরণ যেন পুজোর সময় সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে না দাঁড়ায়। দলীয় সূত্রে দাবি করা হয়েছে যে, এব্যাপারে আগাম বৈঠকেও বসতে পারেন বিজেপির রাজ্য নেতারা। যদিও এই বৈঠকের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্তত এমনই জানানো হয়েছে বিজেপি সূত্রে।

Advertisement
সম্পর্কিত সংবাদ