Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির বুথ সভাপতি গ্রেফতার

একটি মোবাইল ফোনের দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ গ্রেফতার করল বিজেপির বুথ সভাপতিকে। হিঙ্গলগঞ্জ ব্লাকের দুলদুলি এলাকা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

বিজেপির বুথ সভাপতি গ্রেফতার
  • ১৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: একটি মোবাইল ফোনের দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ গ্রেফতার করল বিজেপির বুথ সভাপতিকে। হিঙ্গলগঞ্জ ব্লাকের দুলদুলি এলাকা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, ২০২৪ সালে দোকানটি পুড়িয়ে দেওয়ায় ঘটনায় মালিক পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। দীর্ঘদিন ধরে পুলিস তদন্ত করছিল ওই ঘটনার। শুক্রবার গভীর রাতে দুলদুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি উৎপল গায়েন সহ তিন জনকে গ্রেফতার করেছে তারা। আরও দু’জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। বসিরহাট জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন,  ‘পরিকল্পনা করেই এতদিন পর, ঠিক ভোটের আগে বিজেপি নেতাদের গ্রেফতার করছে পুলিশ। এভাবে বিজেপি কর্মীদের মনোবল ভাঙা যাবে না। আগামী দিনে এই ঘটনার স্বচ্ছ তদন্ত না হলে বসিরহাট জেলা বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যাব।’ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল্লা গাজী বলেন, ‘অপরাধ করলে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই। তবে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দেওয়ার নিন্দা জানাচ্ছি আমরা।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ