Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বজবজের মধুচক্রে পুলিসের হানা,  পুরুষ ও মহিলা মিলিয়ে ধৃত ১৭

বজবজের মধুচক্রে পুলিসের হানা,  পুরুষ ও মহিলা মিলিয়ে ধৃত ১৭
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বজবজ: বজবজ থানার নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রকানন শিশুউদ্যান সংলগ্ন এলাকায় মধুচক্রের আসরে পুলিসি অভিযান। সেখান থেকে মহিলা এবং পুরুষ মিলিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে এই কারবারের ‘কিং পিন’ও রয়েছেন। পুলিসের কাছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরেই এখানে এই দেহ ব্যবসার রমরমা কারবার চলছিল। কিন্তু তা বন্ধ করা যাচ্ছিল না।
Advertisement
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় স্থানীয় বাসিন্দা এক বধূকে এক ব্যক্তি তাঁর সঙ্গে যাওয়ার কথা বলেন। এই নিয়ে বাঁধে বচসা। তিনি শোরগোল তোলায় তাঁর পরিচিতরা সেখানে চলে আসেন। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায়। ঘটনাস্থলে যায় বজবজ থানার পুলিস। তখনই আশেপাশের মানুষ পুলিসকে ঘিরে ধরে অভিযোগ করে, দীর্ঘদিন ধরেই এই এলাকায় মধুচক্রের আসর বসছে। বাইরের বিভিন্ন ক্রেতা এখানে এসে প্রায়ই আশেপাশের মানুষজনকে কটুক্তি করে। তাঁদের দাবি, এক প্রভাবশালী নেতার শ্যালিকা এই দেহ ব্যবসার কারবার চালান। সেই কারণেই বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিস কোনও পদক্ষেপ করেনি।
যদিও ডায়মন্ডহারবার জেলা পুলিসের এক আধিকারিক বলেন, এর আগে কেউ কখনও মধুচক্র নিয়ে থানায় মৌখিক বা লিখিত, কোনও অভিযোগই করেননি। অনেক রাতে বজবজ থানার পুলিস ওই মধুচক্রের আসর থেকে মূল কারবারি রিঙ্কি বিবি সহ পাঁচ মহিলা এবং ১২ জন পুরুষকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে সোমবার মামলা রুজু হয়েছে। মধুচক্রের ওই আসর থেকে উদ্ধার হয়েছে প্রায় এক লক্ষ টাকাও।
Advertisement
সম্পর্কিত সংবাদ