Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বজবজে সংঘর্ষ, গ্রেপ্তার তৃণমূলের ২ পঞ্চায়েত সদস্য

বজবজে সংঘর্ষ, গ্রেপ্তার তৃণমূলের ২ পঞ্চায়েত সদস্য
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বজবজ: বজবজের উত্তর রায়পুরে সিন্ডিকেটের দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে বোমা ও গুলির সংঘর্ষ ঘটেছিল। সেই ঘটনায় বুধবার তৃণমূলের দু’জন পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতেরা হলেন উত্তর রায়পুরের গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ আসলাম এবং সুজিত দাস। দু’জনে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শেখ হিরোর শিবিরের। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৪। 
Advertisement
১৩ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছিল। সব মিলিয়ে ৪৩ জনের নামে এফআইআর হয়েছে। এখনও একজন পঞ্চায়েত সদস্য সহ ২৯ জন পলাতক। এদিকে এদিন ফরেন্সিক টিম উত্তর রায়পুরের ময়লা ডিপো, যেখানে বোমা ও গুলি চলেছিল, সেই জায়গা সরেজমিনে পরীক্ষা করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ