Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

ক্যাঙারুর দেশে যাচ্ছে বিষ্ণুপুরের কাঠের ঘোড়া

এবার ক্যাঙারুর দেশে পাড়ি দিচ্ছে বিষ্ণুপুরে তৈরি কাঠের ঘোড়া।

ক্যাঙারুর দেশে যাচ্ছে বিষ্ণুপুরের কাঠের ঘোড়া
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: এবার ক্যাঙারুর দেশে পাড়ি দিচ্ছে বিষ্ণুপুরে তৈরি কাঠের ঘোড়া। ৩০ ইঞ্চি উঁচু একজোড়া কাঠের ঘোড়া সুদূর অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। বিষ্ণুপুরের শিল্পী অমিত শর্মা বরাত পেয়ে সেগুলি তৈরি করেছেন। দু’একদিনের মধ্যে তা ক্যুরিয়ারে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে।

Advertisement

অমিতবাবু বলেন, বিষ্ণুপুরের কাঠের ঘোড়া শিল্প বহু প্রাচীন। আমরা বংশপরম্পরায় কাঠের শিল্পকর্ম তৈরি করে আসছি। বিষ্ণুপুরের পোড়ামাটির ঘোড়ার পাশাপাশি কাঠের ঘোড়ার চাহিদা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা ঘর সাজানোর উপকরণ হিসাবে তা কিনে নিয়ে যান। বিভিন্ন জায়গার ব্যবসায়ীরাও বিষ্ণুপুরের শিল্পীদের বরাত দিয়ে থাকেন। কিছুদিন আগে কলকাতা থেকে এক পর্যটক এসেছিলেন। তাঁর আত্মীয় অস্ট্রেলিয়ায় থাকেন। মূলত তাঁর বাড়ি সাজানোর জন্যই কাঠের ঘোড়ার বরাত দিয়েছেন।  ক্যুরিয়ারে করে তা অস্ট্রেলিয়ায় পাঠানো হবে।
বিষ্ণুপুরে সারাবছরই পর্যটক আসেন। কিন্তু, আগে পরিবহণের সমস্যার জন্য পছন্দ হলেও তাঁরা কাঠের ঘোড়া কিনতেন না। অমিতবাবু তাঁর সম্পর্কিত দাদু জগন্নাথ আচার্যের কাছ থেকে কাঠের ঘোড়া তৈরি শিখেছিলেন। কিন্তু একসময় ক্রেতার অভাবে এই কাজ ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন। পরবর্তীকালে ক্যুরিয়ারের মাধ্যমে তা বাইরে পাঠানোর সুযোগ বেড়েছে। ফলে চাহিদা বেড়েছে। অমিতবাবু বলেন, দেশের বিভিন্ন প্রান্তে আমার কাঠের ঘোড়া নিয়মিত যায়। কিন্তু, বিদেশের মাটিতে এই প্রথম কাঠের ঘোড়া পাঠাচ্ছি। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ