Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

অভিনয়ে ফিরছেন বিপাশা

দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু। সৌজন্যে হংসল মেহেতা পরিচালিত ‘বরাবাঁকি

অভিনয়ে ফিরছেন বিপাশা
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু। সৌজন্যে হংসল মেহেতা পরিচালিত ‘বরাবাঁকি’। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিরিজ তৈরি হচ্ছে আইপিএস আধিকারিক অলোক লালের বই ‘দ্য বরাবাঁকি নার্কোস: বাস্টিং ইন্ডিয়া’স মোস্ট নটোরিয়াস ড্রাগ কার্টেল’-এর উপর ভিত্তি করে। ১৯৮৪ সালে একাধিক অভিযানের ঘটনা দেখা যাবে পর্দায়। শোনা যাচ্ছে, গত মাস থেকেই মুম্বইয়ে শ্যুটিং শুরু করেছেন বিপাশা। এই সিরিজের হাত ধরেই প্রথমবার হংসল মেহেতার সঙ্গে কাজ করবেন বিপাশা। ২০২০ সালে থ্রিলার ‘ডেঞ্জারাস’-এর মাধ্যমে ওটিটি ডেবিউ হয়েছিল বিপাশার। তারপর থেকে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন নায়িকা। অবশেষে কাজে ফিরছেন তিনি। এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সানি কৌশল ও বিশাল জেঠওয়াকে। যদিও তাঁদের চরিত্রের বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে নারাজ নির্মাতারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ