Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের

বাইকের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিস জানিয়েছে, মৃতের নাম নরোত্তম কর (৫৫)। বুধবার রাতে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির হরিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার কোচবিহারের একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়।

বাইকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: বাইকের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিস জানিয়েছে, মৃতের নাম নরোত্তম কর (৫৫)। বুধবার রাতে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির হরিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার কোচবিহারের একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। এদিন রাতে হরিবাড়ি মন্দিরের সামনে রাজ্যসড়কে একটি বাইক দ্রুতগতিতে এসে পথচারী নরোত্তম করকে ধাক্কা মারে। ঘটনায় বাইক চালক ও পথচারী দু’জনই গুরুতর জখম হন। জখম বাইক চালকের চিকিৎসা চলছে। 
Advertisement
অন্যদিকে, এদিন রাতে কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকা এলাকায় ৩১ নম্বর সি জাতীয় সড়কে অসম থেকে আলিপুরদুয়ারগামী একটি ছোট গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। উল্টোদিক থেকে আসা আরএকটি ছোট গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর জখম হন অসমের বাসিন্দা আব্দুল মাঝি। তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ