Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬

দিল্লিতে গর্তে পড়ে মৃত্যু বাইক আরোহীর

বড়ো গর্ত। সেই গর্তের ভিতরে পড়ে রয়েছে বাইক। পাশেই বাইকচালক যুবকের নিথর দেহ। তখনও মাথায় হেলমেট, গায়ে জ্যাকেট আর হাতে গ্লাভস। কাদায় মাখামাখি। বুধবার গভীর রাতে দিল্লির জনকপুরীর রাস্তায় জল বোর্ডের খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল বাইক আরোহীর।

দিল্লিতে গর্তে পড়ে মৃত্যু বাইক আরোহীর
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

নয়াদিল্লি: বড়ো গর্ত। সেই গর্তের ভিতরে পড়ে রয়েছে বাইক। পাশেই বাইকচালক যুবকের নিথর দেহ। তখনও মাথায় হেলমেট, গায়ে জ্যাকেট আর হাতে গ্লাভস। কাদায় মাখামাখি। বুধবার গভীর রাতে দিল্লির জনকপুরীর রাস্তায় জল বোর্ডের খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল বাইক আরোহীর। মৃতের নাম কমল (২৫)। জানা গিয়েছে, এলাকায় সরকারি কাজের জন্য রাস্তার মাঝে গর্ত খোঁড়া হয়েছিল। আর সেটাই মরণফাঁদ হয়ে দাঁড়াল। ফিরে এল নয়ডার ভয়াবহ স্মৃতি। জানুয়ারি মাসে নির্মাণকাজের জন্য খোঁড়া গর্তে গাড়ি নিয়ে পড়ে মৃত্যু হয়েছিল তথ্যপ্রযুক্তি কর্মী যুবরাজ মেহতার। ঘটনায় প্রোমোটারের গ্রেপ্তারির পাশাপাশি নয়ডা অথরিটির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। এবারের ঘটনা নিয়ে  আম আদমি পার্টি জানিয়েছে, নয়ডার ঘটনা থেকে বিজেপি সরকার কিছুই শেখেনি। প্রতিদিন ওরা একের পর এক মিথ্যা কথা বলে চলেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ