নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক্সাইড মোড়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম শেখ আসিফ (৫২)। পার্ক সার্কাস এলাকার বাসিন্দা তিনি। সোমবার রাতে শেক্সপিয়ার সরণি থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিস জানিয়েছে, বাইকচালক এক্সাইড মোড় থেকে এজেসি বোস রোড ধরে বাড়ির পথে যাচ্ছিলেন। তখনই পিছন থেকে ধাক্কা দেয় লরিটি। ছিটকে পড়ে বাইকচালক মারাত্মক আঘাত পান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।



