Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার দুই

বাইক চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল কুমারগ্রাম থানার পুলিস। ধৃতদের নাম রাজা তির্কি ও সঞ্জিত কোচ। রাজার বাড়ি সঙ্কোশ চা বাগানে এবং সঞ্জিতের বাড়ি ভারত চৌপথিতে।

বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার দুই
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: বাইক চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল কুমারগ্রাম থানার পুলিস। ধৃতদের নাম রাজা তির্কি ও সঞ্জিত কোচ। রাজার বাড়ি সঙ্কোশ চা বাগানে এবং সঞ্জিতের বাড়ি ভারত চৌপথিতে। 
Advertisement
বুধবার রাতে কুমারগ্রাম থানার পুলিস অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি বাইক উদ্ধার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, সম্প্রতি বাইক দুটি চুরি হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া বাইক দুটিও উদ্ধার করতে পেরেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ