নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাইক চুরির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল উল্টোডাঙার থানার পুলিস। বুধবার মহম্মদ আফতাব কুরেশি নামে এক ব্যক্তিকে হাতিবাগান থেকে গ্রেপ্তার করে পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করে রাহুল সাহা ওরফে প্রেম নামে আরও এক ব্যক্তির সন্ধান মেলে। তাকেও গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেই কালো রঙের বাইকটি উদ্ধার হয়। ১৩ তারিখ উল্টোডাঙা থানায় এই বাইক চুরির অভিযোগ দায়ের হয়েছিল।



