Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

তথ্যচিত্রে বিজয়লক্ষ্মী

তথ্যচিত্রে বিজয়লক্ষ্মী
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০

• নাটক ও বাচিকশিল্পে এক অনন্য নাম বিজয়লক্ষ্মী বর্মণ। আবৃত্তি থেকে অভিনয়, মঞ্চ থেকে শ্রুতি, সবেতেই তাঁর অপূর্ব দক্ষতা। ‘দশচক্র’ নাটকে ‘হৈম’ চরিত্রে অভিনয় থেকে, ‘রাজা’, ‘খেলাঘর’, ‘জলজ্যান্ত’ হয়ে ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’ নাটকে একক অভিনয়— নাট্য জগতে তাঁকে যশোমণ্ডিত করেছে। পরবর্তীতে ‘কাছের মানুষ’, ‘যাজ্ঞসেনী অগ্নিকন্যা’, ‘তেজ’ প্রভৃতি নাটকে তাঁর অপূর্ব অভিনয় দর্শককে আপ্লুত করে। আগামী রবিবার উত্তম মঞ্চে এমন শিল্পীর সুদীর্ঘ শিল্প যাপন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘বিজয়ী যাপনের পটকথা’ প্রদর্শিত হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ