Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টে ধাক্কা খেলেন বিদ্যুত

হাইকোর্টে ধাক্কা খেলেন বিদ্যুত
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ বিদ্যুৎ চক্রবর্তী। জাতিবিদ্বেষের মামলায় নিম্ন আদালতের পর হাইকোর্টেও খারিজ হল তাঁর আবেদন। 

Advertisement

বিদ্যুতের  বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন প্রশান্ত মেশরাম নামে এক ব্যক্তি। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ বিভাগের ডেপুটি রেজিস্টার হিসেবে কর্মরত। আবেদনকারীর অভিযোগ, তাঁর পদোন্নতি আটকাতে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে। এমনকী তিনি তফসিলি সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণে তাঁকে বিভিন্ন অপমানজনক কথা বলেছেন উপাচার্য-সহ বিশ্ববিদ্যালয়ের মোট চার জন আধিকারিক। তাঁর অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত চার্জশিট জমা দেয় পুলিস। সেই মামলা খারিজের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিদ্যুৎ। কিন্তু বুধবার তা খারিজ করে গিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ