নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গত ১৩ ফেব্রুয়ারি বিধাননগর পুরসভার ২০২৬-’২৭ আর্থিক বছরের বাজেট প্রস্তাব পেশ হয়েছিল। সেই বাজেট প্রস্তাব পাশ হল ২০ ফেব্রুয়ারি শুক্রবার। এদিন বাজেট প্রস্তাবের বিষয় নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। মেয়র, ডেপুটি মেয়র সহ পুরসভার বেশিরভাগ কাউন্সিলার উপস্থিত ছিলেন। বৈঠকে সকলে হাত তুলে সমর্থন জানান। তারপরই বাজেট পাশ হয়। প্রসঙ্গত, এবারের প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ৪৮৯ কোটি ৪৪ লক্ষ এবং ৪৮৮ কোটি ৭৭ লক্ষ। উদ্বৃত্ত ৬৭ লক্ষ ৮০ হাজার টাকা। মেয়র জানিয়েছেন, সকলের সমর্থনে বাজেট পাশ হয়েছে।



