Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বাইসাইকেল থিভস খ্যাত শিশুশিল্পী এনজো প্রয়াত

জনরোষের কবলে পড়েছেন বাবা অ্যান্টেনিও রিকি। অপরাধ? সাইকেল চুরি। দূর থেকে বাবাকে লাঞ্ছিত হতে দেখছে ছেলে ব্রুনো। এক নাগাড়ে ডাকছে ‘বাবা, বাবা।’ অসহায় বাবাকে দেখে তার চোখেমুখে ফুটে উঠেছে বিস্ময়।

বাইসাইকেল থিভস খ্যাত শিশুশিল্পী এনজো প্রয়াত
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রোম: জনরোষের কবলে পড়েছেন বাবা অ্যান্টেনিও রিকি। অপরাধ? সাইকেল চুরি। দূর থেকে বাবাকে লাঞ্ছিত হতে দেখছে ছেলে ব্রুনো। এক নাগাড়ে ডাকছে ‘বাবা, বাবা।’ অসহায় বাবাকে দেখে তার চোখেমুখে ফুটে উঠেছে বিস্ময়। এই একটা দৃশ্যই অমর করে রেখেছে পর্দার ব্রুনোকে। বাস্তবের এনজো স্তাইওলা। সৌজন্যে পরিচালক ভিত্তোরিও ডি সিকার ‘বাইসাইকেল থিভস’। ইতালির যে ছবি দেখে প্রভাবিত হয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। সেই ছবির শিশুশিল্পী এনজো প্রয়াত। বয়স হয়েছিল ৮৫ বছর। ইতালির সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ৬ জুন, রোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তবে মৃত্যুর আসল কারণ জানানো হয়নি। মাত্র আট বছর বয়সে পরিচালক ভিত্তোরিওয়ের পরিচালনায় কাজ করেছিলেন ‘বাইসাইকেল থিভস’ ছবিতে। প্রথমবার ক্যামেরার সামনে। সেই চরিত্রেই আজও দর্শকমনে রয়ে গিয়েছেন তিনি। অভিনয় করেছেন আরও বেশ কয়েকটি ছবিতে। সেগুলির মধ্যে ‘দ্য বেয়ারফুট কন্টেসা’ উল্লেখযোগ্য। সেই ছবিতে অভিনয় করেছিলেন হামফ্রে বোগার্টও। তবে এনজোর অভিনয় জীবন বর্ণময় নয়। শেষবার ক্যামেরার সামনে কাজ করেন ১৯৭৮ সালে। ছবির নাম ‘দ্য পায়জামা গার্ল কেস’। অভিনেতা ছাড়াও গণিতবিদ, ক্লার্ক হিসেবে কাজ করেছেন। শেষজীবনে অভিনয় জীবন বেছে নেওয়ার জন্য আক্ষেপ করেছিলেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ