Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বই মেলায়  নতুন বই

বই মেলায়  নতুন বই
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অনির্বাণ রক্ষিত: সংস্কৃতির শহরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এই প্রতিবেদনে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হওয়া নতুন বইয়ের খোঁজখবর দেওয়া হল। 
Advertisement
‘মিত্র ও ঘোষ পাবলিশার্স’ থেকে প্রকাশিত হয়েছে— গজেন্দ্রকুমার মিত্রের ‘অলৌকিক সমগ্র ২’, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ‘দক্ষিণাত্যের দেবস্থানম্‌’, শুভাপ্রসন্নের লেখা ‘মনে রাখা তাঁরা(২য় খণ্ড)’, পূর্বা সেনগুপ্তের ‘ভারত অমৃতকথা (৬ খণ্ড), সায়ন্তনী পূততুণ্ডের ‘দেবতার গ্রাস’, কল্লোল লাহিড়ীর ‘ঘুমিয়ে পড়ার আগে’, মুকুল বন্দ্যোপাধ্যায়ের ‘রবীন্দ্রজীবনে অখণ্ড বিহার’,  সবিতেন্দ্রনাথ রায়ের ‘স্মৃতির সরণি’, জয়ন্ত ঘোষালের ‘বরুণ সেনগুপ্ত ও বর্তমানের কাহিনি’, সৌমব্রত দাশগুপ্ত ও সৈকত নিয়োগী প্রণীত ‘বিপ্লবীদের রবীন্দ্রনাথ’, মুকুল বন্দ্যোপাধ্যায়ের ‘রবীন্দ্রজীবনে অখণ্ড বিহার’, সরিতা আহমেদের উপন্যাস ‘পারিজাতের খোঁজে’, অম্লানকুসুম চক্রবর্তীর ১৮টি গল্পের সংকলন ‘সি সি ক্যামেরা’, প্রসেনজিৎ পোদ্দারের ‘লাদাখের হাতছানি, তথাগত বন্দ্যোপাধ্যায়ের ‘তারানাথের প্রত্যাবর্তন’।
 দে’জ পাবলিশিং-এর এবারের আয়োজন অমর মিত্রের উপন্যাস ‘যশোমতী’, জয়ন্ত দে-র উপন্যাস ‘মাতৃপক্ষ’, সমৃদ্ধ দত্তের ‘জনগণমন’, কিশোর সাহিত্য বিভাগে ‘যোগীন্দ্রনাথ সরকার রচনা সংগ্রহ’ বইটির সম্পাদনা করেছেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, হেমেন্দ্রকুমার রায়ের ‘ভূত সংগ্রহ’, ‘বিজ্ঞান-সংস্কৃতির দশ অগ্রপথিক’ বইটির লেখক শ্যামল চক্রবর্তী,  রহস্য রোমাঞ্চ তমাল বন্দ্যোপাধ্যায় লিখেছেন ‘ভূত ভয় ভৌতিক’,  হিমাদ্রিকিশোর দাশগুপ্তের দু’টি বই— একটি কিশোর উপন্যাস ‘আমুর বাজের সন্ধানে’, অন্যটি ভৌতিক-অলৌকিক গল্পের সংকলন ‘অশরীরী শরীর’, দীপান্বিতা রায়ের দু’টি রাজনৈতিক থ্রিলার ‘এনকাউন্টার’, সাপ্তাহিক বর্তমানে ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়া দেবতোষ দাশের ‘টিমোথি ও আখতার গোঁসাই’ এর ২য় খণ্ড, পার্থ চট্টোপাধ্যায়ের উপন্যাস  ‘ধর্মযুদ্ধ’, উল্লাস মল্লিকের সরস উপন্যাস ‘ঈশ্বরের ডিঙি নৌকো’, শারদীয়া বর্তমান-এ প্রকাশিত বাণী বসুর উপন্যাস ‘রাধির পাঁচালি’ ও লীনা গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘হলুদ পাখীর পালক’। এছাড়াও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘গল্পসমগ্র ৪’, শ্যামল গঙ্গোপাধ্যায়ের ‘গল্পসমগ্র ৩’, ইন্দ্রনীল সান্যালের ‘সেরা ৫০টি গল্প’, বিনতা রায়চৌধুরীর ‘গোয়েন্দা ঋষির হ্যাটট্রিক’ ইত্যাদি আরও কিছু বই।
 আধ্যাত্মিক গ্রন্থের পীঠস্থান গিরিজা লাইব্রেরি এবারে এনেছে নিতাই নাগ প্রণীত ‘বিংশ শতাব্দীর দশ সিদ্ধ সাধক’, অজয়কুমার ভাণ্ডারীর সরল বাংলা গদ্যে লেখা ‘গরুড়পুরাণ’, পৃথ্বীরাজ সেনের ব্রহ্মবৈবর্তপুরাণ, ডঃ অখিল মজুমদারের লেখা ‘মহাভারত গল্পসমগ্র’, ডঃ দেবপ্রসন্ন বিশ্বাস প্রণীত ‘মাতৃসাধক রামপ্রসাদ: জীবন সংগীত সমগ্র’, গৌতম বিশ্বাসের দু’টি বই ‘কাপালিক, পরকায়া ও ঐশ্বর্যলীলা’, ও ‘জাগ্রত কালভৈরব সমগ্র’। আছে সোমব্রত সরকারের তিনটি বই ‘অষ্টসিদ্ধি ও রহস্য বিদ্যার পথ’, ‘প্রেতসাধকদের কথা’, ‘তন্ত্রের দেবদেবী’, সৌম্যকান্তি সিনহার লেখা ‘স্বামী নিগমানন্দের মন্ত্রশিষ্য স্বামী ভবানন্দের জীবনচরিত’, অভিজিৎ কুমারের ‘শিবভূমি তারকেশ্বর ও অলৌকিক ক্রিয়াযোগী’, ডঃ মৃগাঙ্কশেখর পোদ্দার লিখিত ‘দৈনন্দিন জীবনে ক্রিয়াযোগ সাধনা’, মারাঠি থেকে প্রবীর ঘোষ অনূদিত গোবিন্দ রঘুনাথ দাভোলকরের ‘শ্রীসাঁই সৎচরিত্র’, সিদ্ধার্থ গঙ্গোপাধ্যায়ের দু’টি বই ‘বয়সে প্রবীণ স্বাস্থ্যে নবীন’ ও ‘আপনার সন্তানও হতে পারে কোনও এক ধরনের জিনিয়াস’ ইত্যাদি।
 দীপ প্রকাশন প্রকাশিত হয়েছে সুমন গুপ্তর ‘বারণসী মাহাত্ম্যের মহাভূমি’, দেবারতি মুখোপাধ্যায় ও গৌতম ভট্টাচার্যের যৌথভাবে লিখিত থ্রিলার ‘দুঃসাহসের ইজারা’, দীপান্বিতা রায়ের ‘শয়তানের সুগন্ধ’, অর্পিতা সরকারের রহস্য উপন্যাস ‘মাস্টারপ্ল্যান’, অভিরূপ সরকারের পাঁচটি রহস্য কাহিনি নিয়ে ‘গোয়েন্দা আদিত্যর পঞ্চবাণ’, সৌভিক চক্রবর্তীর ‘শ্মশান কোকিলের ডাক’, রজতশুভ্র মজুমদারের ‘বারোটি ভৌতিক থ্রিলার’, স্বপনকুমার ঠাকুরের ‘লুপ্ত দেবতার বিলুপ্ত উৎসব’, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ‘আবৃত্তির নোটবুক’, জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের ‘ভাঙা ঘরের শব্দ’, সায়ক আমানের হরর উপন্যাস ‘হাওয়ার রাত’, অমৃতা কোনার নন্দীর থ্রিলার ‘মিথ্যে হলেও সত্যি’ ইত্যাদি।
 দ্য কাফে টেবল প্রকাশনী সংস্থা থেকেও এবছর বিভিন্ন বিষয় নিয়ে বই প্রকাশিত হয়েছে। স্মৃতিকথা নিয়ে প্রকাশিত ‘লেখক জীবন’ বইটি লিখেছেন দেবর্ষি সারগী, এছাড়াও রয়েছে কিন্নর রায়ের ‘মুছে যায়?’, উপন্যাসের মধ্যে রয়েছে ‘হগ মার্কেটের ইতিকথা’— লিখেছেন রমা মহিন্তা, শেখর বসুর ‘উপন্যাস সমগ্র ৫’, নন্দিতা বাগচীর ‘হলুদ প্রজাপতি’, সাগরিকা রায়ের ‘দাহকাল’, তুষার সেনগুপ্তের ‘শ্রীখণ্ডের পদাবলী’। প্রকাশিত হয়েছে রাজীবকুমার ঘোষের ‘সিন্দবাদ যে গল্প কখনো কাউকে বলেনি’, শর্মিষ্ঠা গোস্বামী নিধারিয়ার লেখা ‘হ্যাশট্যাগ টরন্টো’। রহস্য রোমাঞ্চ সংক্রান্ত বিষয় নিয়ে দেবাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা বই ‘ডেকাগন প্লাস ২’, প্রসেনজিৎ সিংহের ‘হালকা ভূতের হলকা’, সুনেত্রা সাধুর ‘অভিচি’, অন্তরূপ চক্রবর্তীর ‘এভিডেন্স’। এছাড়া আছে কবিতা—অরুণিমার লেখা ‘চাঁদ যতদূর...’, মৌসুমী গুপ্তর ‘প্রাণের কথা’, সাত্ত্বিক দাসের ‘পাঁজরে গিরিখাত’ ইত্যাদি।
 রেডিয়্যান্স প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সন্দীপ পালের সম্পাদনায় ‘একুশ শতকের ভাবনায় মার্কসবাদ’ ও ‘মুক্তচিন্তার পথিকৃত বার্ট্রান্ড রাসেল’। প্রকাশিত হয়েছে প্রহ্লাদকুমার সরকারের লেখা ‘দার্শনিক শহীদ সক্রেটিস’। 
 জ্ঞান বিচিত্রা থেকে প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে সুদীপ্তশেখর পালের ‘ভূ-গোলের অন্দরে’, পুষ্পক পালের ‘প্রতিবন্ধকতার কথা’, অশোককুমার ভট্টাচার্যের ‘বিস্ময়ে হেরি বিশ্বকে’, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের ‘হরিণ শিশু ও অন্যান্য গল্প’, ‘এক ডজন নাটক’ লিখেছেন সুনন্দা আচার্য, ‘ধর্ম, গডম্যান ও বিজ্ঞান চেতনা’ লিখেছেন অরুণাভ মিশ্র, শিশির মল্লিকের লেখা ‘অচেনা জগৎ না জানা কথা’, স্বপনকুমার খাসনবীশের লেখা ‘খেলাঘরে একা’ ইত্যাদি। 
 কমলিনী প্রকাশনীর বইয়ের তালিকায় রয়েছে কণিকা সরকারের ‘কবিতা সংকলন’, প্রমোদ বড়ুয়ার ‘কবিতা সমগ্র (১), তপন অধিকারীর ‘কফি হাউস’, এছাড়া উপন্যাস ও গল্পের তালিকায় রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘অহিংসা’ ও ‘চতুষ্কোণ’ নামে দু’টি উপন্যাস, অ্যাঞ্জেলিকা ভট্টাচার্যের ‘আগুন’, সুলতানা বেগমের ‘বর্ণালী’, আশুতোষ মণ্ডলের ‘গল্পসমগ্র’, মৃদুল শ্রীমানীর লেখা প্রবন্ধের বই ‘রক্তকরবী নন্দিনীর খোঁজে’, আশিষ কুমার সামন্তের লেখা ‘আলিপুর চিড়িয়াখানার সাতকাহন’।
 প্রিটোনিয়া পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স এনেছে শ্রীচন্দ্রনাথ বসুর লেখা ও বিজয় আঢ্যর সম্পাদনায় ‘হিন্দুত্ব’ বইটি। শোভনদেব চট্টোপাধ্যায়ের ‘কবিতা সংকলন’, শ্যামলকান্তি চক্রবর্তীর ‘মমি রহস্য’, শতরূপা সান্যালের ছোটগল্পের সংকলন ‘কি আছে শেষে’, ডঃ হিরন্ময় মুখোপাধ্যায়ের লেখা ‘সত্যজিৎ রায়ের সিনেমায় রবীন্দ্র সাহিত্য’। 
 সেন ব্রাদার্সের নতুন বইয়ের তালিকায় রয়েছে অমিত্রসূদন ভট্টাচার্যের লেখা ‘রথীন্দ্রনাথ ঠাকুর রচনাবলী সমগ্র’, কেশবচন্দ্র দত্তের লেখা ‘চিঠিপত্রে স্বামীজি’, দোলনচাঁপা দাশগুপ্তের ‘ভূমিসুতা’, শাশ্বতী সেনগুপ্তের ‘সিদ্ধ সাধনভূমি’, ঋতুপর্ণ বিশ্বাসের ‘শত মহাজীবন (১), জয়ন্ত সাহার ‘আগুনের পরশমণি’, রাজীব শ্রাবণের ‘কথামৃতে বিজ্ঞানচর্চা’, পার্থপ্রতিম পাঁজার ‘চন্দ্রযান অভিযান রহস্য’, আবীর গুপ্তর ‘থ্রিলার সপ্তক’, উজ্জয়িনী বন্দ্যোপাধ্যায়ের ‘কলমি পাতার সই’। 
 বি.বি. কুণ্ডু গ্র্যান্ড সন্সের বইয়ের তালিকায় রয়েছে সুবোধকুমার চক্রবর্তীর ‘রম্যাণি বীক্ষ্য’, হরিপদ ভৌমিকের ‘সেকালের কলকাতা’, ‘ঈশ্বরভূমি বারাণসী’ বইটি লিখেছেন চঞ্চলকুমার ঘোষ। সুখেন্দু হীরার ‘নারী পাচার যুগে যুগে’, প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ‘সেরা গল্প সমগ্র’, লীনা চাকীর ‘ভাবের দেশে ভাবের মানুষ’, গীতিকণ্ঠ মজুমদারের লেখা ‘তারাশঙ্কর—আঞ্চলিকতা থেকে আন্তর্জাতিকতা’, ‘নারীর অন্তর কথা’ লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। আশীষ গিরি সম্পাদিত ‘শ্রুতিনাটক’, সুমন্ত চট্টোপাধ্যায় সম্পাদিত ‘দুষ্প্রাপ্য রোমাঞ্চকর’ ইত্যাদি। 
 সাহিত্যম্‌ ঩থেকে প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে শংকরের লেখা ‘অচেনা অজানা বিবেকানন্দ’, ‘আমি বিবেকানন্দ বলছি’, বুদ্ধদেব গুহর ‘ বনবিহারির স্মৃতি চারণ’, হিমাদ্রিকিশোর দাশগুপ্তের ‘ভূতুড়ে গুপ্তধন’, ‘ভৌতিক অলৌকিক’, সমুদ্র বসুর ‘কার্তিক থেকে মুরুগান’, তাঁরই সম্পাদনায় প্রকাশিত হয়েছে হেমেন্দ্রকুমার রায়ের ‘সেরা ভয় সেরা থ্রিলার’, অভিজ্ঞান রায়চৌধুরীর ‘সেরা ভৌতিক গল্প’।
 করুণা প্রকাশনী থেকেও অনেকগুলি নতুন বই প্রকাশিত হয়েছে। অমর মিত্রের বই ‘এই উপমহাদেশ’, সোমব্রত সরকারের ‘মারণ উচাটন বশীকরণ কথা’, শ্রাবস্তী রায় ও অভিষেক রায়চৌধুরীর সম্পাদনায় ‘বনফুলের ডানা: নির্মাণ বিনির্মাণ’, প্রফুল্ল রায়ের ‘পনেরোটি গল্প’, সঞ্জীব চট্টোপাধ্যায়ের ‘বোতলে গঙ্গাজল পেটে অ্যালকোহল’ ও ‘জীবনটাই হানিমুন’, তপোধীর ভট্টাচার্যের ‘প্রতীচ্যের কথাবিশ্ব’। রয়েছে সমৃদ্ধ দত্তের ‘ধর্মের রাজনীতি’, হিমাদ্রিকিশোর দাশগুপ্তের ‘না মানুষের ভয়’, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘ঝড় ও ঝরাপাতা’, ইমানুল হকের ‘মিশ্র সংস্কৃতির ঐতিহ্য’ ইত্যাদি।    
 ওরিয়েন্ট বুক কোম্পানি থেকেও বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য অবনীভূষণ কাঞ্জিলালের লেখা ‘বিদ্যাসাগরের ছাত্রজীবন’, গুরুসদয় দত্তের ‘দ্য ফোক ডান্সেস অব বেঙ্গল’, লোক সংস্কৃতি নিয়ে ডঃ সুবিমলেন্দু বিকাশ সিনহার লেখা ‘বিষয় :চিত্রকলা সম্বন্ধীয় প্রবন্ধের বই’, আঞ্চলিক ইতিহাস নিয়ে প্রবীর রায়ের বই ‘সেন রাজবংশ: লক্ষণ সেন, নারী ও সমাজ’, ছন্দা দাসের ‘কাব্য মঞ্জরী’। বিজ্ঞান সংক্রান্ত বই লিখেছেন শৈবালকুমার গুহ, বইয়ের নাম ‘কিশোর বিজ্ঞানী নির্বাচিত প্রবন্ধ সংকলন’, দেবাশীষ ভট্টাচার্যের দু’টি বই ‘উত্তুরে হাওয়া’ ও ‘স্মৃতির হালখাতা’।
 বসাক বুক স্টোর থেকে প্রকাশিত হয়েছে সোমব্রত সরকারের লেখা ‘প্রাচীন তান্ত্রিকদের আসন রহস্য’ বিনোদ ঘোষালের ‘প্রেতভূমি’, মহুয়া মল্লিক লিখিত ‘এক যে ছিলো মন্দ রানী’, ভাস্বর চট্টোপাধ্যায়ের রহস্য উপন্যাস ‘ প্ল্যানচেট’, ‘সাইবারের গোলকধাঁধা’ লিখেছেন চিত্রদীপ চক্রবর্তী।  অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় ও শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে লেখা সন্ময় দে-র বই ‘দুই পুরুষ’, অনিরুদ্ধ সরকারের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে লেখা ‘শরৎবাবুর বার্মা সফর’, সুদীপ ভট্টাচার্যের কিশোর রহস্য উপন্যাস ‘রহস্যে ঘেরা পদ্মাসেতু’ ইত্যাদি।
 অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত হচ্ছে প্রায় ১১৪টি বই। এরমধ্যে উল্লেখযোগ্য লোকনাথ চক্রবর্তীর ‘উপনিষদের আলোচনা উপনিষদবিন্দু’, মুহম্মদ ইউসুফ সিদ্দিকের ‘বাংলার সুলতানদের আরবি ফারসি শিলালিপি’, পরিতোষ সরকারের ‘আমার দাদা পবিত্র সরকার’, শামিম আহমেদের ‘মহাভারতের রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ’, অম্লান দত্তের সম্পাদনায় সৌরীন ভট্টাচার্যের রচনা সংগ্রহের ষষ্ঠ খণ্ড, স্বাতী তলাপাত্রের ‘বঙ্গের মিষ্টান্ন সংস্কৃতি: আদি থেকে প্রাক্-আধুনিক’, কমল চক্রবর্তীর উপন্যাস সমগ্রের পঞ্চম খণ্ড, বাপ্পাদিত্য জানা সম্পাদিত ‘ঘটনা আন্দোলন ও গল্প’, প্রসেনজিৎ দাশগুপ্তের টীকাকৃত ‘বাঁকাউল্লার দপ্তর’, শ্যামলেন্দু চৌধুরির সম্পাদনায় মনোরঞ্জন ভট্টাচার্যের ‘গোয়েন্দা হুকাকাশি সমগ্র’, অর্ক সাহা সম্পাদিত বর্ণালী জানা সেন অনূদিত শিশু-কিশোরবেলার গল্প সিরিজে ‘জাপান ও আফ্রিকার গল্প’, মারুফ হোসেন সম্পাদিত ‘চোরের গল্প, ডাকাতের গল্প, পুলিশের গল্প’ ইত্যাদি।
 প্রাচী পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে সম্রাট রায় সম্পাদিত ‘চিকিৎসা বিধানে তন্ত্রশাস্ত্র (অখণ্ড)’, অক্ষয়কুমার বন্দ্যোপাধ্যায়ের ‘শ্রীশ্রীযোগিরাজ গম্ভীরনাথ প্রসঙ্গ’, রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় সংকলিত ‘সরল জ্যোতিষ শিক্ষা’, স্বামী প্রত্যাগাত্মানন্দ সরস্বতীর ‘বেদ ও বিজ্ঞান’, স্বামী কৃষ্ণানন্দ সরস্বতীর ‘ওঁ তৈলঙ্গস্বামী’ ইত্যাদি।
 আত্মজা পাবলিশার্স প্রকাশ করেছে ‘প্রয়াগধামে কুম্ভমেলা’, লিখেছেন মনোরঞ্জন গুহ ঠাকুরতা। সম্রাট গোস্বামী ভারতীয় সঙ্গীতের বিভিন্ন ধারা নিয়ে লিখেছেন ‘স্বর ও লিপি’, অমরেন্দ্র রায় সম্পাদিত ‘বাঙালির পূজা পার্বণ’, অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘জোড়োসাঁকোর ধারে’, সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়ের ‘তান্ত্রিকদের বিচিত্র কাহিনি’, হেমেন্দ্রকুমার রায়ের স্মৃতিচারণ মূলক গ্রন্থ,  ‘যাদের দেখেছি, এখন যাদের দেখছি’ এবং বৈদূর্য সরকারের ‘উনিশ শতকের বিখ্যাত বাঙালি পরিবার’।
 শিশু-কিশোরদের বইয়ের স্বপ্নরাজ্য শিশু সাহিত্য সংসদ থেকে এবারে প্রকাশিত হয়েছে দীপান্বিতা রায়ের ‘রেড ড্রাগন’, শিশির বিশ্বাসের ‘নাগাপাহাড়ের রণাঙ্গনে’, শান্তনু বসুর ‘চিরাগলতা রহস্য’।
  কামিনী প্রকাশনালয় থেকে প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে আশাপূর্ণা দেবীর ‘শ্রেষ্ঠ একশো গল্প সংগ্রহ’, সমরেশ বসুর ‘সেরা বারোটি উপন্যাস’ হেমেন্দ্রকুমার রায়ের ‘বাছাই গোয়েন্দা উপন্যাস’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘সেরা বারোটি উপন্যাস’, দেবাশিস সরকার অনূদিত ‘সচিত্র সহস্র এক আরব্য রজনী’।
গ্রাফিক্স : সুব্রত মাজী, চন্দন পাল
সহযোগিতায় : বিশ্বজিৎ চক্রবর্তী
Advertisement
সম্পর্কিত সংবাদ