নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জেলাজুড়ে ভুয়ো ভোটার চিহ্নিত করতে নেমে পড়ল হাওড়া তৃণমূল নেতৃত্ব। শনিবার জেলা সদর কার্যালয়ে দলের একটি অভ্যন্তরীণ বৈঠক হয়। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে তৃণমূলের হাওড়া সদর সাংগঠনিক জেলার আট বিধায়ককে নিয়ে একটি কোর কমিটি তৈরি করা হয়েছে। এর পাশাপাশি এখন থেকে প্রতিটি ওয়ার্ড ও ব্লক স্তরে হেল্প ডেস্কের ব্যবস্থা করতে চলেছে তৃণমূল। ভোটার কার্ড সংক্রান্ত কোনও সমস্যা থাকলে সরাসরি সেই ক্যাম্পে এসে অভিযোগ জানাতে পারবেন বাসিন্দারা।
Advertisement
এদিন দুপুরে তৃণমূলের হাওড়া সদর সাংগঠনিক জেলার ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি তথা ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ, রাজ্যের মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়, জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ, সদর তৃণমূলের সম্পাদক সুরজিৎ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। সূত্রের খবর, ভোটার তালিকায় নাম থাকা কারও অস্তিত্ব এলাকায় রয়েছে কি না, তা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন বুথস্তরের কর্মীরা। সেখান থেকে অঞ্চল বা ওয়ার্ড, ব্লক হয়ে জেলা নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠানো হবে। জেলা কোর কমিটি ভুয়ো ভোটার সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠাবে রাজ্য নেতৃত্বকে। এদিন জেলা সদর কার্যালয়ে বৈঠকের পর অরূপ রায় বলেন, ‘স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে ইতিমধ্যে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। আগামী দিনে এই দাবি আরও জোরদার করা হবে।’
সেই সঙ্গে প্রতিটি ওয়ার্ড ও ব্লকের তৃণমূল কার্যালয়ে একটি করে হেল্প ডেস্ক খোলা হচ্ছে। ভোটার কার্ডে কোনও সমস্যা থাকলে হেল্প ডেস্কে তা সরাসরি জানাতে পারবে সাধারণ মানুষ। চলতি সপ্তাহ থেকেই হেল্প ডেস্কের বিষয়টি ট্যাবলোর মাধ্যমে প্রচার করা হবে। কল্যাণ ঘোষ বলেন, ‘বুথ, অঞ্চল, ব্লক ও জেলাস্তরের কর্মী ও নেতৃত্বের মধ্যে সমন্বয় রেখে কীভাবে ভুয়ো ভোটার চিহ্নিত করা যায়, তার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এখন থেকেই দলের কর্মীরা ঝাঁপিয়ে পড়ছেন।’