Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার তালিকা স্ক্রুটিনিতে নামলেন রায়গঞ্জের বিধায়কও পুরসভার প্রশাসক

সোমবার রায়গঞ্জ শহরে দু’টি ওয়ার্ডে ভোটার লিস্ট স্ক্রুটিনিতে নামলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। এদিন সকালেই বিধায়ক শহরের ৩ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের বাড়ি বাড়ি যান।

ভোটার তালিকা স্ক্রুটিনিতে নামলেন রায়গঞ্জের বিধায়কও পুরসভার প্রশাসক
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, চোপড়া: সোমবার রায়গঞ্জ শহরে দু’টি ওয়ার্ডে ভোটার লিস্ট স্ক্রুটিনিতে নামলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। এদিন সকালেই বিধায়ক শহরের ৩ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের বাড়ি বাড়ি যান। খতিয়ে দেখেন ভোটার তালিকা। কৃষ্ণকল্যাণী বলেন, এদিন থেকে কর্মসূচি শুরু হল। 
Advertisement
প্রথম দিন এরকম বেশ কয়েকজন বাসিন্দার খোঁজ পেলাম। যাদের ভোটার লিস্টে নাম নেই। সেগুলি আমরা নথিভুক্ত করেছি। তাঁদের উৎসাহিত করেছি, যাতে তাঁরা দ্রুত ভোটার লিস্টে নিজেদের নাম নথিভুক্ত করান। অন্যদিকে সন্দীপ বিশ্বাস বলেন, দলের নির্দেশ অনুযায়ী ভোটার লিস্ট স্ক্রুটিনি শুরু হল। আমার ২৩ নম্বর ওয়ার্ডেও আমি এদিন ঘুরেছি। এখন থেকে লাগাতার এই কর্মসূচি আমরা চালাব। 
অন্যদিকে, এদিন চোপড়ায় তৃণমূলের ব্লক কার্যালয়ে কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক হয়। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ সহ আরও অনেকে বৈঠকে ছিলেন। বৈঠকে ভোটার লিস্টে কোনও ভুয়ো ভোটার আছে কি না তা শনাক্তকরণের জন্য কর্মীদের বুথে বুথে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ