Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার তালিকায়  গরমিল খুঁজতে অভিযান

নিজের বিধানসভা এলাকার ভোটার তালিকা পর্যবেক্ষণে বুথে বুথে গেলেন সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মোথাবাড়ির উত্তর মোহনপুর ও রথবাড়ির বেশ কয়েকটি বুথে কর্মী ও সমর্থকদের নিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখেন।

ভোটার তালিকায়  গরমিল খুঁজতে অভিযান
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াচক ও চাঁচল: নিজের বিধানসভা এলাকার ভোটার তালিকা পর্যবেক্ষণে বুথে বুথে গেলেন সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মোথাবাড়ির উত্তর মোহনপুর ও রথবাড়ির বেশ কয়েকটি বুথে কর্মী ও সমর্থকদের নিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখেন। পাশাপাশি কোন ভোটার নতুন এবং কতদিন ধরে নির্দিষ্ট বুথে ভোট দিচ্ছেন, তা স্থানীয় কর্মীদের কাছ থেকেও জেনে নেন তিনি। 
Advertisement
এদিকে চাঁচলে ভোটার লিস্ট নিয়ে গরমিল খুঁজলেন মালদহ জেলা পরিষদের সহ সভাধিপতি রফিকুল হোসেন। চাঁচল-১ ব্লকের নিশোটোলা, আসরাইল ও সুজাগঞ্জ এলাকায় বাড়ি বাড়ি যান তিনি। সঙ্গে ছিলেন চাঁচল-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাকির হোসেন ও অলিহোন্ডা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জাকির হোসেন সহ দলীয় কর্মীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ