Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটার তালিকা নিয়ে মন্ত্রীর ডেপুটেশন জেলাশাসককে

ভোটার তালিকা নিয়ে মন্ত্রীর ডেপুটেশন জেলাশাসককে
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ক’দিন আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার চম্পাহাটিতে ‘ভূতুড়ে’ ভোটারের সন্ধান মেলে। মুর্শিদাবাদ থেকে মালদা সহ শিলিগুড়ির বাসিন্দাদের নাম ছিল তালিকায়। এই ইস্যুতে শাসক, বিরোধীদের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। ভোটার তালিকায় ‘স্বচ্ছতা’র দাবি জানিয়ে নিজের কেন্দ্র খড়দহে সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীকে স্মারকলিপি জমা দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
Advertisement
উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি দলের পরিষদীয় কমিটির বৈঠক করেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকেই আগামী বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা কারচুপি করতে চাইছে বিরোধীরা বলেও সোচ্চার হয়েছিলেন তিনি। বিধানসভা ধরে ধরে ভুয়ো ভোটারদের শনাক্ত করার নির্দেশও দিয়েছিলেন তিনি। দলের সাংসদ, বিধায়ক ও দলীয় নেতা-কর্মীদের তিনি নির্দেশ দিয়েছিলেন, ভোটার লিষ্টে স্বচ্ছতা আনতে রাস্তায় নেমে কাজ করতে হবে। সেই অনুযায়ী সোমবার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীর  সঙ্গে দেখা করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নিজের কেন্দ্র খড়দহের ভোটার লিষ্টে স্বচ্ছতা আনার দাবিও তিনি জানান জেলাশাসকের কাছে। শোভনদেব বলেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রাখছেন। রাজনৈতিক ভাবে না পেরে ভোটার তালিকায় কারচুপি করে জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। আমরা সেটা হতে দেব না।
Advertisement
সম্পর্কিত সংবাদ