Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাতারে আত্মঘাতী যুবতী

ভাতারে আত্মঘাতী যুবতী
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: ভাতার থানার মাহাতা গ্রামে কীটনাশক খেয়ে এক যুবতী আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম প্রতিমা সরেন(২১)। মঙ্গলবার বিকেলে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে আউশগ্রামের গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। বুধবার বিকেলে তিনি মারা যান। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। তবে, আত্মহত্যার কারণ নিয়ে ধন্দে পরিবারের লোকজন।
Advertisement
নাদনঘাটে কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক: নাদনঘাট থানার গোপীনাথপুরে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সৌভিক দাস(২৯)। বুধবার জমিতে গিয়ে তিনি কীটনাশক খান। তাঁকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
Advertisement
সম্পর্কিত সংবাদ