Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাটপাড়ার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত

ভাটপাড়ার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অরুণ বন্দ্যোপাধ্যায় (৬৯) প্রয়াত। ভিআইপি রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। বাম জমানায় এই ভাটপাড়া পুরসভার তৃণমূলের কাউন্সিলার হয়েছিলেন অরুণ বন্দ্যোপাধ্যায়। এলাকায় খুব জনপ্রিয় ছিলেন। ২০২০ থেকে ’২২ সাল পর্যন্ত তিনি চেয়ারম্যান ছিলেন। এরপর ২০২২ সালে তাঁর ২৫ নম্বর ওয়ার্ড থেকে তাঁর স্ত্রী শম্পা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলার নির্বাচিত হন।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বুকে কষ্ট অনুভব করলে অরুণবাবুকে ভিআইপি রোডের ধারে রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক বুকে জল জমার কথা জানিয়ে তৎক্ষণাৎ অস্ত্রপচারের পরামর্শ দেন। কিন্তু সেই অস্ত্রপচারের পর তাঁর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। এদিন তাঁর মৃতদেহ পার্টি অফিস, ভাটপাড়া পুরসভায় যাওয়া হয়।
তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, সুস্থ অবস্থায় হেঁটে হাসপাতালে গিয়েছিলেন। জল বের করতে গিয়ে কোথাও না কোথাও ভুল চিকিৎসার কারণে রক্তক্ষরণ হয়ে প্রাক্তন চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষই দায়ী। এনিয়ে অভিযোগ জানানো হয়েছে। আশা করি এর বিচার পাওয়া যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ