নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আগামী বছরের বিধানসভা নির্বাচনে ভাটপাড়া দখল করাই প্রধান উদ্দেশ্য তৃণমূলের। তাই প্রতি রবিবার ভাটপাড়ায় বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ বৈঠক করছেন স্থানীয় সাংসদ পার্থ ভৌমিক। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার শুরু হয়েছে ভাটপাড়া উৎসব। উদ্বোধন করেন পার্থ ভৌমিক এবং তৃণমূলের হিন্দি প্রকোষ্ঠ নেতারা। উৎসবের উদ্যোক্তা ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য অমিত গুপ্তা জানান, গত বছর এই উৎসবে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে সজল বারুই নামে এক যুবকের মৃত্যু হয়েছিল। তাঁর নামে এবং প্রাক্তন চেয়ারম্যান অরুণ বন্দ্যোপাধ্যায়ের নামে মঞ্চ হয়েছে। পয়লা মার্চ পর্যন্ত এই উৎসব চলবে।



