Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুটানের মদ পাচার, ধৃত ১

ভুটান থেকে মদ পাচার রুখতে অভিযান চালিয়ে ফের সাফল্য পেল আবগারি দপ্তর ও এসএসবি। বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের ভুটান সীমান্তের জঙ্গলে আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেল ও এসএসবির ৩৪ নম্বর ব্যাটালিয়নের কালীখোলা বিওপি’র পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হয়।

ভুটানের মদ পাচার, ধৃত ১
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: ভুটান থেকে মদ পাচার রুখতে অভিযান চালিয়ে ফের সাফল্য পেল আবগারি দপ্তর ও এসএসবি। বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের ভুটান সীমান্তের জঙ্গলে আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেল ও এসএসবির ৩৪ নম্বর ব্যাটালিয়নের কালীখোলা বিওপি’র পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হয়। সেখানে ১০ কার্টন ভুটানে তৈরি মদ, ২২ কার্টন বিয়ার এবং ৭টি পুরনো সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। মদ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কুমারগ্রাম বনবস্তির বাসিন্দা অমল মঙ্গরকে। আবগারি দপ্তর জানিয়েছে, এদিন অভিযানে ৩ লক্ষ ৩১ হাজার ৮০০ টাকার ভুটানের মদ ও বিয়ার বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ