Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূতনি ব্রিজ থেকে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচিয়ে পুরস্কৃত যুবক

সোমবার দিনমজুর যুবককে নির্ভীক সাহসিকতার পুরস্কার দিল মানিকচক থানা। ভূতনি ব্রিজ থেকে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচানোর কারণে এই পুরস্কার। পুরস্কার পেয়ে অভিভূত লিটন মিয়াঁ। তাঁর বাড়ি মানিকচক ব্লকের কামালপুরের ধুনিয়াপাড়া গ্রামে।

ভূতনি ব্রিজ থেকে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচিয়ে পুরস্কৃত যুবক
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানিকচক: সোমবার দিনমজুর যুবককে নির্ভীক সাহসিকতার পুরস্কার দিল মানিকচক থানা। ভূতনি ব্রিজ থেকে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচানোর কারণে এই পুরস্কার। পুরস্কার পেয়ে অভিভূত লিটন মিয়াঁ। তাঁর বাড়ি মানিকচক ব্লকের কামালপুরের ধুনিয়াপাড়া গ্রামে। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। গত ৪ ফেব্রুয়ারি কাজ শেষে বন্ধুরা মিলে ভূতনি ব্রিজে ঘুরতে যান। সেই সময় ব্রিজে থাকা এক তরুণী ফোনে কথা বলতে বলতে পাশে থাকা অন্যাদের কাছে ফোনটি রেখে ব্রিজ থেকে ফুলহর নদীতে ঝাঁপ দেন। সেসময় ব্রিজের উপর কয়েকশ লোক থাকলেও কেউ তরুণীকে বাঁচাতে এগিয়ে আসেননি। কিন্তু যুবক লিটন জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচাতে ফুলহরে ঝাঁপ দেন। তরুণীকে উদ্ধার করেন। খবর পেয়ে মানিকচক থানার পুলিস তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তরুণীর প্রাণ বাঁচানোয় এদিন তাঁকে সম্মান জানাল মানিকচক থানা। সোমবার মানিকচক থানার আইসি সুবীর কর্মকার লিটন মিয়াঁর হাতে সাহসিকতার পুরস্কার হিসেবে কিছু অর্থ তুলে দেন। এবিষয়ে মালদহের পুলিস সুপার প্রদীপ কুমার যাদব বলেন, যেভাবে ওই যুবক জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে বাঁচাতে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে তাঁকে উদ্ধার করেছে, তা সত্যিই পুরস্কারের যোগ্য।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ