Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভেটাগুড়িতে জোড়া খুন

দিনহাটার ভেটাগুড়িতে নিজের বাড়ির সামনেই খুন হলেন দুইজন। মঙ্গলবার রাত্রি সাড়ে ৯টা ঘটনাটি ঘটে ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাডাঙ্গা এলাকায়।

ভেটাগুড়িতে জোড়া খুন
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দেওয়ানহাট: দিনহাটার ভেটাগুড়িতে নিজের বাড়ির সামনেই খুন হলেন দুইজন। মঙ্গলবার রাত্রি সাড়ে ৯টা ঘটনাটি ঘটে ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই ব্যক্তির নাম ইউসুফ মিয়াঁ (৫৫) ও হাসানুর রহমান (৩৫)।  দ্রুত আহত দুই জনকে উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাদের মৃত বলে ঘোষণা করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে ওই দুই ব্যক্তি জেল থেকে ছাড়া পেয়েছিলেন। ব্যক্তিগত আক্রোশ থেকেই এদিন রাতে তাঁরা একে অপরকে ছুরি মেরে বসেন। পরে দুজনেরই মৃত্যু হয়। দিনহাটার এসডিপিও বিমান মিত্র বলেন, দুজনেরই মৃত্যু হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ