Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃহস্পতিবার নিরাপদ সিটে বসে পরীক্ষা দিল নন্দিতা

বৃহস্পতিবার নিরাপদ সিটে বসে পরীক্ষা দিল নন্দিতা
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বজবজ: বৃহস্পতিবার বাটানগর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম বিদ্যামন্দিরে সুস্থ শরীরে মাধ্যমিক পরীক্ষা  দিল নন্দিতা মাকাল। উল্লেখ্য, বুধবার পরীক্ষা চলার সময় মাথার উপরে চলা সিলিং ফ্যান খুলে নন্দিতার মাথার চুল ঘেসে পড়ে। তাতে ভয় পেয়ে যায়। প্রথমে পরীক্ষার্থী সহ সকলে ভেবেছিল মাথার উপর পড়েছে। ফলে দ্রুত তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও সিটি স্ক্যান করে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে। এদিন ও সে স্কুলে এসেই যথাসময়ে ঢুকেছে। 
Advertisement
এদিন পরীক্ষার সময় তার যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে লক্ষ্য রেখেছিল স্কুল কর্তৃপক্ষ। সিলিং ফ্যান যেখানে নেই এমন জায়গা দেখে বসানো হয়েছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ