Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে লন্ডনে অনুষ্ঠান

ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে লন্ডনে অনুষ্ঠান
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রূপাঞ্জনা দত্ত, লন্ডন: ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে লন্ডনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল ‘দ্য ভবন’। ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী, লর্ড নবনীত ঢোলাকিয়া, হ্যামারস্মিথের ডেপুটি মেয়র ড্যারিল ব্রাউন, ব্যারি গার্ডিনার এমপি। সংবর্ধনা অনুষ্ঠানে হাই কমিশনার বলেন, ‘সাধারণতন্ত্র দিবস পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের অধিকার সাধারণ মানুষের সহজে পাননি। গণতন্ত্রের বিবর্তনের দিকে তাকালেই এই বিষয়টি স্পষ্ট হয়। পাশাপাশি সংবিধানের মূল ভিত্তি উপলব্ধি করার সুযোগ দেয় সাধারণতন্ত্র দিবস। ভারতের সংবিধানের মূল্যবোধ হল সমতা। ধর্মীয় ঐতিহ্য, সামাজিক, সাংস্কৃতিক ঐতিহ্যের কথা বলে সংবিধান।’ তাঁর সংযোজন, ‘সংবিধান আমাদের নির্দেশ দেয় নিজের সেরাটা দিয়ে কাজ করতে হবে।’ এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়েছিল। ‘দ্য ভবন’-এর শিক্ষার্থীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। সমগ্র উপস্থাপনা উপস্থিত দর্শকের মন ছুঁয়ে গিয়েছে।  নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ