Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভারত-ভুটানকে রেলপথে যুক্ত করার উদ্যোগ

প্রতিবেশী ভুটানের সঙ্গে ভারতকে রেলপথে যুক্ত করার প্রস্তাব নিল রেল। প্রধানমন্ত্রীর ভিশন ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং ‘নেইবারহুড ফার্স্ট পলিসি’-র অঙ্গ হিসেবে অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফু পর্যন্ত নতুন রেললাইন বসানোর প্রস্তাব নেওয়া হয়েছে।

ভারত-ভুটানকে রেলপথে যুক্ত করার উদ্যোগ
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: প্রতিবেশী ভুটানের সঙ্গে ভারতকে রেলপথে যুক্ত করার প্রস্তাব নিল রেল। প্রধানমন্ত্রীর ভিশন ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং ‘নেইবারহুড ফার্স্ট পলিসি’-র অঙ্গ হিসেবে অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফু পর্যন্ত নতুন রেললাইন বসানোর প্রস্তাব নেওয়া হয়েছে। এই লাইন অসম এবং ভুটানকে যুক্ত করবে। এই প্রকল্পের কথা ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 
Advertisement
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা  বলেন, ২৫ ফেব্রুয়ারি গুয়াহাটিতে আয়োজিত বিনিয়োগ ও পরিকাঠামো শীর্ষ সম্মেলন অ্যাডভান্টেজ অসম ২.০-তে এই প্রস্তাবের কথা জানান রেলমন্ত্রী। প্রস্তাবিত এই ৬৯.০৪ কিমি রেললাইন অসমের কোকরাঝাড় স্টেশনকে ভুটানের গেলেফুর সঙ্গে যুক্ত করবে। আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩,৫০০ কোটি টাকা। এই প্রকল্পে ছ’টি নতুন স্টেশন নির্মাণ করা হবে। মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, এই প্রস্তাব কার্যকর হলে ভারত-ভুটান সম্পর্ক আরও মজবুত হবে। দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় বাড়বে। যাতায়াত ব্যবস্থাকেও উন্নত হবে। ভুটান সর্বপ্রথম  রেলপথে যুক্ত হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ