Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

ভারতীয় মৎস্যজীবীদের এলোপাথাড়ি গুলি চালাল শ্রীলঙ্কার নৌসেনা, আহত ৫

ভারতীয় মৎস্যজীবীদের এলোপাথাড়ি গুলি চালাল শ্রীলঙ্কার নৌসেনা, আহত ৫
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ২৮ জানুয়ারি: পক প্রণালীতে আক্রান্ত ভারতীয় মৎস্যজীবীরা। শ্রীলঙ্কার নৌসেনার গুলিতে আহত হয়েছেন তামিলনাড়ুর পাঁচ জন মৎস্যজীবী। তার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহত পাঁচ জন সহ মোট ১৩ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, মঙ্গলবার সকালের এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। পক প্রণালীতে শ্রীলঙ্কার ডেল্ফট দ্বীপের কাছে ঘটনাটি ঘটেছে।
Advertisement
বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় মৎস্যজীবীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে শ্রীলঙ্কার সেনা। মোট ১৩ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে গুরুতর জখম হয়েছেন দু’জন। বর্তমানে তাঁরা জাফনা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া সামান্য আহত হয়েছেন তিন জন মৎস্যজীবী। বিদেশ মন্ত্রকের তরফ থেকে আরও জানানো হয়েছে, নয়াদিল্লিতে নিযুক্ত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাই তলব করে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। অন্যদিকে, কলম্বোতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনও শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রকের কাছে বিষয়টি উত্থাপন করেছে।
প্রসঙ্গত, এই মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার জলসীমা লঙ্ঘন করে মাছ ধরার অভিযোগে আট জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছিল। তার কিছুদিনের মধ্যেই আজকের এই ঘটনা। গোটা বিষয়টিকে কেন্দ্র করে ভারত-শ্রীলঙ্কা সম্পর্কে নতুন করে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ