Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতীয় গান বাজিয়ে ভাঙচুর

ভারত বিদ্বেষ চরম আকার নিয়েছে বাংলাদেশে। ভারতীয় পণ্য ‘বয়কটের’ ডাক দিয়ে বাজার গরম করতে ময়দানে নেমেছেন ছোট-বড় সমস্ত শ্রেণির নেতা।

ভারতীয় গান বাজিয়ে ভাঙচুর
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ঢাকা: ভারত বিদ্বেষ চরম আকার নিয়েছে বাংলাদেশে। ভারতীয় পণ্য ‘বয়কটের’ ডাক দিয়ে বাজার গরম করতে ময়দানে নেমেছেন ছোট-বড় সমস্ত শ্রেণির নেতা। অথচ ভারত ছা‌ড়া ঩যে তাদের এক মুহূর্ত চলে না, তা স্পষ্ট হল আরও এক বার। বুধবার রাতে ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে চলে বুলডোজার। আর সে সময় ‘পৈশাচিক উল্লাসে’ মেতে উঠেছিল ‘বিপ্লবী’রা।  বক্সে বাজছিল একের পর এক ভারতীয় হিন্দি ও বাংলা গান। ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘মুন্নি বদনাম হুয়ি’, ‘লুঙ্গি ডান্স’। হাতে লাঠি নিয়ে গানের তালে তালে চলে তথাকথিত বিপ্লবীদের উদ্যাম নাচ। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একাধকি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামাঙ্কিত কাঠামো ও মুরাল ভাঙচুর করা হয়েছে। সেখানেও বাজতে শোনা গিয়েছে ভারতীয় গান।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ