Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতীয় বংশোদ্ভুত এআই বিশেষজ্ঞের রহস্যমৃত্যু

মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভুত এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বিশেষজ্ঞের রহস্যমৃত্যু! দীর্ঘ ৪ বছর ওপেনএআই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ওপেনএআই সংস্থার বিরুদ্ধে সম্প্রতি মুখ খুলেছিলেন বছর ২৬-এর সুচির বালাজি।

ভারতীয় বংশোদ্ভুত এআই বিশেষজ্ঞের রহস্যমৃত্যু
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
সানফ্রান্সিসকো, ১৪ ডিসেম্বর: মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভুত এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বিশেষজ্ঞের রহস্যমৃত্যু! দীর্ঘ ৪ বছর ওপেনএআই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ওপেনএআই সংস্থার বিরুদ্ধে সম্প্রতি মুখ খুলেছিলেন বছর ২৬-এর সুচির বালাজি। তারপরেই সানফ্রান্সিসকোর বুকানান স্ট্রিটের অ্যাপার্টমেন্ট থেকে গত ২৬ নভেম্বর উদ্ধার হয় তাঁর দেহ। তবে খবরটি প্রকাশ্যে এসেছে আজ, শনিবার। প্রাথমিকভাবে একে আত্মহত্যার ঘটনা  বলেই অনুমান পুলিসের।
Advertisement
উল্লেখ্য, মাস তিনেক আগেই সুচির দাবি করেছিলেন, মার্কিন কপিরাইটের নিয়ম ভেঙে চ্যাটজিপিটি তৈরি করেছিল ওপেনএআই। উল্লেখ্য, ২০২২ সাল থেকেই বহু সাংবাদিক, লেখক ওপেনএআই-এর বিরুদ্ধে অভিযোগ করছিলেন যে তাঁদের কপিরাইট থাকা কনটেন্ট বেআইনিভাবে ব্যবহার করে নিজেদের প্রোগ্রাম ডেভলপ করেছে ওপেনএআই। এবিষয়ে গত ২৩ অক্টোবর একটি সংবাদ মাধ্যমে ওপেনএআই-এর বিরুদ্ধে মুখ খোলেন সুচির। তিনি প্রকাশ্যেই দাবি করেন, তাঁর সংস্থা কপিরাইট আইন ভঙ্গ করছে। চ্যাটজিপিটির মতো প্রযুক্তি ইন্টারনেটের ক্ষতি করছে বলেও দাবি করেছিলেন সুচির। এমনকী যে সব ব্যবসায়ীদের তথ্য ব্যবহার করে চ্যাটজিপিটি-কে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তাঁদের ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে ওপেনএআই। এরপরই তিনি সংস্থা ছেড়ে দেওয়ার কথাও জানান। বলেন, ‘আমি যা বিশ্বাস করি, তা যদি অন্য কেউও বিশ্বাস করে থাকে, তাহলে তাঁরও কোম্পানি ছেড়ে দেওয়া উচিত। এটা দীর্ঘমেয়াদি স্থিতিশীল ইন্টারনেট ইকোসিস্টেমের মডেল হতে পারে না।’ চ্যাটজিপিটি নিয়ে দেড় বছরের বেশি সময় কাজ করেছিলেন সুচির। সংস্থার বিরুদ্ধে মুখ খোলার পরেই তাঁর রহস্যমৃত্যুতে নতুন করে জল্পনার সৃষ্টি করেছে। তরুণ এই তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞের মৃত্যুর খবরে প্রতিক্রিয়া দিয়েছেন এক্স কর্তা এলন মাস্কও।
Advertisement
সম্পর্কিত সংবাদ