নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার সন্ধ্যায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা-বাসন্তী হাইওয়ের মিনাখাঁর জয়গ্রাম মোড়ের কাছে। পুলিসের দাবি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় দ্রুতগতিতে একটি যাত্রীবাহী বাস বিয়েবাড়ি সেরে মালঞ্চর দিক থেকে মিনাখাঁর দিকে যাচ্ছিল। সেই সময় জয়গ্রাম মোড়ের কাছে হঠাৎ করে একটি বাইক গলি থেকে দ্রুতগতিতে বেরিয়ে মূল সড়কে চলে আসে। ওই বাইককে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাস নিয়ে পাশের তিনটি দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। ওই দোকানগুলি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। দোকানে থাকা এক মহিলা সহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। ভিতরে আটকে পড়েন বহু যাত্রী। পুলিস ও দমকলের কর্মীরা গিয়ে গাড়ি কেটে তাঁদের উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী রতন দাস বলেন, তখন সন্ধ্যা নেমেছে। রাস্তায় প্রচুর যানবাহন। সেই সময় জয়গ্রাম মোড়ের কাছে একটি গলি থেকে বাইক নিয়ে দ্রুতগতিতে মূল রাস্তায় চলে আসেন এক যুবক। তাঁকে বাঁচাতে গিয়েই যাত্রীবাহী বাস নিয়ে দোকানে ঢুকে যাযন চালক। দোকানে থাকা কয়েকজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। জখমদের উদ্ধার করে মিনাখাঁ ও বসিরহাট হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে বসিরহাট পুলিস জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, দুর্ঘটনায় এখনও পর্যন্ত এক মহিলা সহ তিনজনের মৃত্যু হয়েছে। যাঁরা মারা গিয়েছেন, তাঁরা হলেন এক চা দোকানি, এক মহিলা ক্রেতা ও বাসচালক।