Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুরকুণ্ডায় রাস্তা অবরোধ কৃষকদের

ভুরকুণ্ডায় রাস্তা অবরোধ কৃষকদের
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: মাখালগাছা মৌজার ভুরকুণ্ডায় খাল সংস্কার করার কথা। তা না করে হরিকাঠি ও দেভোগ মৌজায় দু’বছর আগে কাটা খাল নতুন করে কাটা হচ্ছে। এই কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। শনিবার সকালে এই দাবিতে কৃষকরা পিফা বাজার মোড়ে বসিরহাট ন্যাজাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ চলার পর বসিরহাট থানার পুলিস ঘটনাস্থলে এলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন কৃষক ও স্থানীয় বাসিন্দারা। পুলিস ওই খাল কাটার কাজ বন্ধ করার আশ্বাস দিলে রাস্তা অবরোধ উঠে যায়। কৃষকদের অভিযোগ, ভুরকুণ্ডা খাল সংস্কার না করে শাসকদলের মদতে দু’বছর আগের কাটা খাল ফের কাটছে একদল দুষ্কৃতী। এনিয়ে সরাসরি তৃণমূল পরিচালিত পিফা পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ