Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিহার সীমানার কুশিদা হাট থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার ৩

বিহার সীমানার কুশিদা হাট থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার ৩
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বন্দুক নিয়ে সাপ্তহিক হাটে। তবে কোনও অপরাধ ঘটানোর আগে পুলিসের জালে তিন দুষ্কৃতী। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। মঙ্গলবার রাতে এমন ঘটনা ঘটে বাংলা-বিহার সীমানার কুশিদা হাটে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিস জানিয়েছে, ধৃতদের নাম এহেসান আলি (১৯), গৌরব দাস (১৫) এবং নাজেরুল হক (২৫)। তিনজনেরই বাড়ি হরিশ্চন্দ্রপুরের বরুই গ্রাম পঞ্চায়েতের চয়নপুর গ্রামে। ধৃতদের থেকে একটি উন্নতমানের পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ ও একটি বাইক উদ্ধার হয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ছিল কুশিদায় সাপ্তাহিক হাট। বাংলা-বিহারের অসংখ্য মানুষ হাটে আসেন। ওই তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। তাদের চলাফেরা দেখে ব্যবসায়ীদের সন্দেহ হয়। সূত্র মারফত পুলিস জানতে পেরে হাটে আসে। সেখানে অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। কোনও ব্যবসায়ীকে ছিনতাই করার উদ্দেশ্যে তারা হাটে ঘোরাফেরা করছিল বলে পুলিসের সন্দেহ। দুষ্কৃতীদের গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আধুনিক আগ্নেয়াস্ত্র কোথায় পেল তারা? কি উদ্দেশ্যে তারা হাটে ঘোরাফেরা করছিল? জুতো ব্যবসায়ী আহমেদ হোসেন বলেন, ঘটনার পর থেকে ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। অনেকেই হাট থেকে রাতে বাড়ি ফেরেন। তাদের কঠোর শাস্তির দাবি করছি। এই ব্যাপারে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, ধৃতদের বুধবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। পাঁচ দিনের পুলিসি হেফাজত নেওয়া হয়েছে। কী উদ্দেশ্যে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে হাটে ঘোরাফেরা করছিল তা জিজ্ঞাসাবাদ চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ