ভোপাল: কড়া নিরাপত্তার চাদরে মোড়া ভোপাল সেন্ট্রাল জেল। তারপরও জেল চত্বরে উড়ল ‘মেড ইন চায়না’ ড্রোন। নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে কীভাবে ঢুকল সেই ড্রোন? সেই প্রশ্নই এখন প্রশাসনিক আধিকারিকদের কপালে ভাঁজ ফেলেছে।
Advertisement
জেলের সুপার রাকেশ কুমার বাংরে জানান, সময়টা বুধবার বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে। জেল বিল্ডিংয়ের বি ব্লকের কাছে এক নিরাপত্তারক্ষীর নজরে পড়ে ওই ড্রোন। তবে কেউ সেটিকে জেলের ভিতর নামতে দেখেননি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জেলের কাছেই বেশ কয়েকজন শিশু খেলা করছিল। তারাই ওই ড্রোন উড়িয়েছে। পরে ড্রোনটিকে উদ্ধার করে গান্ধীনগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে।



