নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নতুন বাস রুটের উদ্বোধন হল ভাঙড়ে। শনিবার হাতিশালা ইনফোসিস থেকে কলকাতা স্টেশন পর্যন্ত একটি বেসরকারি বাস রুটের সূচনা করেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হাতিশালা থেকে কারিগরি ভবন, বিশ্ববাংলা গেট, নিউটাউন বাসস্ট্যান্ড, সেক্টর ৫, করুণাময়ী, বিকাশ ভবন, সিটি সেন্টার ওয়ান, বিধাননগর স্টেশন, শ্যামবাজার হয়ে কলকাতা স্টেশন পর্যন্ত যাবে এই বাস। আপাতত ১২ টি বাস দিয়ে পরিষেবা শুরু হল।



