নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সেচদপ্তরের জায়গা দখল করে দোকান ঘর তৈরি করা হচ্ছে। এমন অভিযোগ উঠল চন্দনেশ্বর থানার অন্তর্গত পাগলাহাট বাজার এলাকায়। ঘটকপুকুর খালের উপরেই সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন এলাকার এক ব্যবসায়ী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার উপর কয়েক হাজার ইট রেখে তার আড়ালে চলছে এই নির্মাণ কাজ।
Advertisement
এদিকে, ভাঙড় জুড়ে এরকম একাধিক জায়গায় সরকারি জমি দখল করে নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ। এসবের পিছনে শাসকদলের মদত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে অভিযোগ অস্বীকার করে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, বিরোধীদের কাজ হল শুধু অভিযোগ করা। তারা কোনও গঠনমূলক সমালোচনা করতে জানে না। আমি পুলিস প্রশাসনকে বলব, কোথাও কোনও বেআইনি কাজকর্ম হলে, তা কড়া হাতে দমন করতে।



