Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাঙা পড়ছে ৬০ বছর পুরোনো বালাসন সেতু

ভাঙা পড়ছে ৬০ বছর পুরোনো বালাসন সেতু
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: মাটিগাড়া বালাসনে নতুন সেতু চালু হতেই পুরোনো সেতু ভাঙার কাজ শুরু হল। শনিবার থেকে আর্থমুভারের সাহায্যে সেতু ভাঙার কাজ শুরু করে বরাতপ্রাপ্ত কোম্পানি। এদিন নারকেল ফাটিয়ে পুজো করে সেতু ভাঙার কাজ শুরু হয়। যদিও রবিবার থেকে সেতু ভাঙার কাজে শ্রমিক বাড়ানো হবে বলে তারা জানান। ১৯৬৫ সালে বালাসন নদীর ওপর এই সেতুটি তৈরি হয়। গ্রাম ও শহরের মাঝে এটি ছিল যোগাযোগের মূল মাধ্যম। এই সেতুটি কয়েকবছর আগে ক্ষতিগ্রস্ত হয়। সেতুর চার নম্বর পিলার বসে যাওয়ায় বেইলি ব্রিজ তৈরি করা হয়। চার নম্বর পিলারটি মেরামতির পর এই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। তবে দীর্ঘদিন ধরেই ভারী যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল মাটিগাড়া বালাসনের সেতুটি দিয়ে। এবার পাশে নতুন সেতু দিয়ে যান চলাচল শুরু হওয়ায় পুরনো সেতুটি ভাঙার কাজ শুরু হল। দেড় মাসের মধ্যে পুরনো সেতু ভেঙে ফেলা হবে বলে খবর।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ