নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাঙড় ডিভিশন এবং কেএলসি থানার জন্য গোয়েন্দা বিভাগের পৃথক শাখা তৈরি করল কলকাতা পুলিস। গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার জয়সূর্য মুখোপাধ্যায়ের নেতৃত্বে ইনসপেক্টর সুষম মিত্র এই ইউনিটের কাজকর্ম দেখবেন বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। এই ইউনিটে এসআই, সার্জেন্ট, এএসআই, কনস্টেবল মিলিয়ে মোট ১৩ জন সদস্য রয়েছেন।
Advertisement
সোমবার কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই সংক্রান্ত লিখিত নির্দেশিকা জারি করেছেন।



