Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙা হল দোকানের ছাদ, অভিযুক্ত প্রোমোটার 

ভাঙা হল দোকানের ছাদ, অভিযুক্ত প্রোমোটার 
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটিতে প্রোমোটারি রাজের অভিযোগ। বৃহস্পতিবার রাতে ওই প্রোমোটারের নির্দেশে ভাঙা হল একটি দোকানের ছাদ। নৈহাটি ঋষি অরবিন্দ রোডের ধারে গীতশ্রী নামক একটি বহু প্রাচীন ব্যাগ-সহ খেলার সরঞ্জামের দোকানটি রয়েছে। অভিযোগ, এক প্রোমোটারের নির্দেশে গভীর রাতে শাবল, গাইতি দিয়ে দোকানের ছাদ ভেঙে ফেলা হয়েছে। প্রতিবেশীরা নিষেধ করা সত্ত্বেও তাতে কান দেননি প্রোমোটার নিযুক্ত শ্রমিকরা। এদিকে, ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে ‘বড়মা পুলিস ফাঁড়ি’। তবুও কীভাবে একটা দোকানের ছাদ ভেঙে দেওয়া হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। দোকানের মালিক শিউলি দাস জানান, একশো বছরের পুরনো দোকান। শ্বশুরের মৃত্যুর পর তাঁর স্বামী দোকান চালাচ্ছেন। বাড়ির মালিক প্রয়াত। তাঁর অভিযোগ, দু’মাস ধরে ওরা ভাড়া নেওয়া বন্ধ করে দিয়েছেন। তবুও তারা রেন্ট কন্ট্রোলে ভাড়া দিচ্ছেন। তাঁর আরও অভিযোগ, তাদের কিছু না জানিয়ে বাড়িটিকে ওরা প্রোমোটারের হাতে তুলে দিয়েছেন। আর সেই প্রোমোটারের থাবায় ব্যবসা এখন লাঠে উঠতে বসেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ