Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙড়ে ব্রিজের গার্ডওয়াল কেটে দোকান, ধৃত ২

ভাঙড়ে ব্রিজের গার্ডওয়াল কেটে দোকান, ধৃত ২
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: ব্রিজের নীচে গার্ডওয়ালের একটি অংশ কেটে দোকান বসানো হয় বলে অভিযোগ ছিল। সোমবার রাতে ভাঙড়ের শোনপুর ব্রিজে গার্ডওয়ালের কিছু অংশ ভেঙে দেন স্থানীয় ব্যবসায়ী আলি মোল্লা। শুধু তাই নয় ব্রিজের পিলারেও তিনি একাধিক ড্রিল করেন বলে অভিযোগ। এই ঘটনায় উত্তর কাশীপুর থানার পুলিস আলি মোল্লা ও খোকন মোল্লাকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি, ব্রিজের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে। ধৃতরা কারও নির্দেশে বা অনুমতি নিয়ে একাজ করেছেন কি না, পুলিস তা জানার চেষ্টা করছে। প্রসঙ্গত, পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ররা বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছিলেন। এটি তৈরির সময় যে সব ব্যবসায়ীকে পুনর্বাসন দেওয়া হয়েছিল, তাঁরাই মূলত দোকান চালান সেতুর নীচে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ