Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভূমিকম্পের পর দুর্গতদের উদ্ধার নিয়ে প্রশিক্ষণ শিবির

ভূমিকম্পের পর দুর্গতদের উদ্ধার নিয়ে প্রশিক্ষণ শিবির
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: ভূমিকম্প হলে দুর্গতদের কীভাবে উদ্ধার করতে হবে, তা নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ শিবির হল। বুধবার ন’হাটা হাইস্কুল ও ন’হাটা কলেজে এই শিবিরের আয়োজন করা হয়। ভূমিকম্প হলে পরবর্তীতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত, আহতদের কীভাবে উদ্ধার করতে হবে এবং তাদের হাসপাতালে নিয়ে যেতে হবে, এসব নিয়ে মহড়া হয়। মহড়ায় এনডিআরএফ, দমকল বিভাগ, সিভিল ডিফেন্স, বাজার কমিটি, কলেজের প্রাক্তনীদের একটি সংগঠন ও প্রাক্তন সৈনিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এদিন স্কুল ও কলেজ চত্বরে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতাল তৈরি হয়।
Advertisement
কোনও বিপর্যয় হলে প্রথমে স্থানীয় বাসিন্দা কিংবা বাজারের লোকেরা এগিয়ে আসেন। সেই কথা মাথায় রেখে এদিন এই মহড়ায় স্থানীয়দের যুক্ত করা হয়। দুর্গম জায়গায় কীভাবে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হয়, তা মহড়া দিয়ে দেখান এনডিআরএফ সদস্যরা। ভূমিকম্পের পর প্রথম কাজ কী, সে সম্পর্কেও তাঁরা স্থানীয়দের অবগত করেন। এদিনের এই মহড়ায় উপস্থিত ছিলেন বনগাঁর মহকুমা শাসক ঊর্মি দে বিশ্বাস সহ বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা। - নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ