তৈরি হচ্ছে ‘ডন ৩’। রণবীর সিং ও কিয়ারা আদবানি অভিনীত ছবিটি পরিচালনা করছেন ফারহান আখতার। শোনা যাচ্ছে, সেই ছবিতে নেগেটিভ চরিত্রে থাকতে পারেন বিক্রান্ত ম্যাসি। ইতিমধ্যে তাঁর কাছে প্রস্তাব গিয়েছে। ‘টুয়েলভথ ফেল’ ছবিতে বিক্রান্তের অভিনয় প্রশংসিত। আবার ‘সেক্টর ৩৬’ ছবিতে খলচরিত্রে তাঁর অভিনয় পছন্দ করেছেন দর্শক। ‘ডন’-এর মতো ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করতে পারলে বিক্রান্তের কেরিয়ার অন্য দিকে মোড় নেবে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে নির্মাতারা প্রকাশ্যে মুখ খোলেননি।



