নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ পুলিস ও কলকাতা পুলিস ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে ভিলেজ পুলিস, কর্মবন্ধু, চুক্তিভিত্তিক গড়িচালকদের নিয়ে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল। কলকাতার ভবানী ভবনে অনুষ্ঠিত এই সম্মেলন থেকে উপযুক্ত বেতন, পোশাক, পরিচয় পত্র সহ একাধিক দাবি উঠেছে। এর পাশাপাশি বাত্সরিক বেতন বৃদ্ধি ও অবসরকালীন ভাতা প্রদানের দাবি জানানো হয়েছে। এই মর্মে সরকারের কাছে তারা আবেদনও জানিয়েছে। রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিস ও কলকাতা পুলিস ওয়েলফেয়ার কমিটির সমন্বয়ক শান্তনু সিনহা বিশ্বাস, রাজ্য পুলিস ওয়েলফেয়ার কমিটির কনভেনর বিজিতাশ্ব রাউত সহ অন্যরা।



