Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল নিকাশি ব্যবস্থা পুরাতন মালদহ শহরের বিভিন্ন ওয়ার্ডে

পুরাতন মালদহ শহরের ১২, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডের সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই। ওই ওয়ার্ডের পুরনো নিকাশিনালাগুলি নোংরা জলে ভরে গিয়েছে। নোংরা জল জমে থাকছে। ১৩ এবং ১৫ নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা শোচনীয়

বেহাল নিকাশি ব্যবস্থা পুরাতন মালদহ শহরের বিভিন্ন ওয়ার্ডে
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের ১২, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডের সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই। ওই ওয়ার্ডের পুরনো নিকাশিনালাগুলি নোংরা জলে ভরে গিয়েছে।  নোংরা জল জমে থাকছে। ১৩ এবং ১৫ নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা শোচনীয়। ভারী বৃষ্টি হলে নিকাশিনালার নোংরা জল রাস্তার উপর উপচে পড়ে বলে স্থানীয়দের অভিযোগ। এনিয়ে তাঁরা যথেষ্ট উদ্বেগে রয়েছেন। ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের কর্মকার পাড়ার নিকাশিনালায় আবর্জনা জমে রয়েছে। স্থানীয় বাসিন্দা জিতেন দাস বলেন, নিকাশির সমস্যা নতুন নয়। বর্ষার সময় পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলাররা নিকাশিনালা দেখে গিয়েছেন। কিন্তু এখনও সমস্যা মিটল না। 
Advertisement
জিতেনের বক্তব্য, এলাকায় একটা বড় নিকাশিনালা খুবই দরকার। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রিমি দাস পাল বলেন, এলাকায় সমস্যার কথা পুরসভাকে জানানো হয়েছে। ১৫ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লির বাসিন্দারা একই সমস্যায় ভুগছেন। সেখানকার বাসিন্দা শম্পা দাস এবং প্রলয় কুণ্ডু বলেন, আমাদের এলাকার নিকাশি ব্যবস্থা ভালো নয়। কিছুদিন আগে রাস্তা অবরোধ করেছিলাম। তারপর কিছুদিন নালা সাফাই হয়। এখন নিকাশিনালায় ফের নোংরা জমে রয়েছে। নোংরার জন্য জল আটকে রয়েছে। 
পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, শহরের বিভিন্ন ওয়ার্ডে নিকাশি মেটাতে আমরা মাস্টার প্ল্যান করেছি। ১৪, ১৭ সহ বেশকিছু ওয়ার্ডে কাজের শিলান্যাস হয়ে কাজ শুরু হয়েছে। বাকি কাজগুলিও করা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ