নিজস্ব প্রতিনিধি, বরানগর: খড়দহে ভাইস চেয়ারম্যানের উপর হামলা ও খুনের হুমকির ঘটনায় রহড়া থানার পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম অমিত সাহা ও অর্ণেন্দু মল্লিক। এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোষ্ঠী কোন্দলে তীব্র উত্তেজনা দেখা দেয়।



