Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাগ্য ফিরল দিনমজুরের

পকেটে পড়েছিল ১০০ টাকা। তা থেকে ৬০ টাকা দিয়ে বিকেলে লটারির টিকিট কিনে সন্ধ্যায় কোটিপতি দিনমজুর। ভাগ্য ফিরল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার ভোড় গ্রাম পঞ্চায়েতের পুন্তরের হিরালাল সরেনের।

ভাগ্য ফিরল দিনমজুরের
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বালুরঘাট: পকেটে পড়েছিল ১০০ টাকা। তা থেকে ৬০ টাকা দিয়ে বিকেলে লটারির টিকিট কিনে সন্ধ্যায় কোটিপতি দিনমজুর। ভাগ্য ফিরল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার ভোড় গ্রাম পঞ্চায়েতের পুন্তরের হিরালাল সরেনের। বুধবার বিকেলে কাজ থেকে ফিরে পুন্তর বাজারে গিয়েছিলেন হিরালাল। ৬০ টাকা খরচ করে টিকিট কেটে বাড়ি ফিরে চলে যান এক বিয়ে বাড়ি। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ মোবাইল ফলাফল মেলাতেই অবাক হয়ে যান হিরালাল। টিকিট পকেটে সাবধানে রেখে বাড়ি গিয়ে জানান, এক কোটি টাকা জিতেছেন।  শুনেই স্ত্রী চম্পা কিস্কু কান্নায় ভেঙে পরেন। হিরালালকে বলেন, এবার টিনের ঘর থেকে পাকা বাড়ি হবে আমাদের। খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিস হিরালালের বাড়িতে পৌঁছে তাঁকে থানায় নিয়ে যায়। সেখানে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে রাত ৯ টা নাগাদ বাড়ি ফিরে আসেন হীরালাল। হীরালালের পরিবারে মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। বললেন, প্রথমেই পাকা বাড়ি করব। তারপরে কিছু ঋণ শোধ করতে হবে। বাকি টাকা দিয়ে কী করব, এখনও কিছু ঠিক করিনি। কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার বলেন, পুলিস হিরালালকে থানায় নিয়ে এসে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে বাড়িতে দিয়ে এসেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ