Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাগ্নিকে ধর্ষণ, ২০ বছর কারাদণ্ড মামার

ভাগ্নিকে ধর্ষণ, ২০ বছর কারাদণ্ড মামার
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভাগ্নিকে যৌন হেনস্তার অভিযোগে দোষীর ২০ বছর সশ্রম কারাদণ্ডর নির্দেশ দিল বারাসতের পকসো আদালত। দোষীর নাম প্রসেনজিৎ পাত্র। তার বাড়ি বারাসত। কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছর জেল হেফাজত হবে তার। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ২৪ এপ্রিল নাবালিকা ভাগ্নিকে নির্জন জায়গায় নিয়ে যায় প্রসেনজিৎ। নাবালিকার বয়স ছিল ১২ বছর। তাকে ধর্ষণ ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পরের দিনেই প্রসেনজিৎকে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিস। চার বছর ধরে মামলা চলার পর চলতি বছর ৭ ফেব্রুয়ারি প্রসেনজিৎকে দোষী সাব্যস্ত করে আদালত। সোমবার তার সাজা শুনিয়েছেন পকসো আদালতের বিচারক সুস্মিতা মুখোপাধ্যায়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ